• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেম উদ্বোধন ফেনীর ফুলগাজীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে এমপি মিষ্টির পদত্যাগ রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নামঞ্জুর দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গুগলের সদর দফতর পরিদর্শন বাংলাদেশি প্রতিনিধিদলের শিক্ষা আধুনিকায়ন ও এআই ব্যবহারে সহযোগিতা নিয়ে আলোচনা উল্টো পথে বাইক চালানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, দম্পতির ৭ দিনের কারাদণ্ড

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের ওপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, কোতোয়ালি থানায় মামলা

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের ওপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে আইনজীবী হুমায়ুন কবির ঢালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রাসেল কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৮ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে সাংবাদিক রাসেলের ওপর হামলা চালানো হয় এবং তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। অভিযোগে আইনজীবী হুমায়ুন কবির ঢালীকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী রাসেল জানান, ঘটনার পর তিনি আইনি প্রতিকার চেয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত আইনজীবী হুমায়ুন কবির ঢালীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category