• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর যৌথ বিশেষ মহড়া পরিদর্শন করবেন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন

প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ, শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শোক প্রকাশ। 

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশের বিশিষ্ট প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ, শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় জি এম কাদের বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছিলেন বাংলাদেশের একজন প্রজ্ঞাবান বুদ্ধিজীবী, নির্ভীক চিন্তক । তিনি রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহবায়ক ছিলেন। বাংলা ভাষা, সাহিত্য, সমাজ, রাষ্ট্রচিন্তা ও জাতীয় নানা বিষয়ে তাঁর গবেষণা, প্রবন্ধ এবং বিশ্লেষণ দেশের জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করেছে। তিনি আজীবন মুক্তবুদ্ধি, মানবিক মূল্যবোধ, গণতন্ত্র এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যু দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

জিএম কাদের বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের জীবন, কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, জ্ঞানচর্চা এবং সত্যনিষ্ঠ চিন্তার পথে অনুপ্রাণিত করবে। তাঁর সৃষ্টিশীল অবদান জাতির স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category