নিজস্ব প্রতিবেদক
খিলক্ষেত প্রেসক্লাবের এক নিয়মিত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও চাঙ্গা রাখতে সর্বসম্মতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন-এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় এই আলোচনা সভাটি পরিচালিত হয়। সভায় বক্তারা বলেন, সংগঠনের ঐক্য ও ধারাবাহিক কার্যক্রম বজায় রাখতে তারা সর্বদা ওয়ানাবদ্ধ এবং যেকোনো পরিস্থিতিতে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন।
উক্ত সাংগঠনিক সভায় আরও উপস্থিত ছিলেন—
সুমন খান (যুগ্ম-আহ্বায়ক)
রকি পাটোয়ারী (সাংগঠনিক সম্পাদক)
আব্দুর রাজ্জাক (কার্যকরী সদস্য)
সাইফুল ইসলাম (সদস্য)
বিপ্লব (ক্যামেরাম্যান) সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত সকলেই খিলক্ষেত প্রেসক্লাবের ভবিষ্যৎ পথচলাকে আরও বেগবান করতে এবং পেশাগত মানোন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।