• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজধানী ভাটারা থানার অভিযানে ২০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর ভাটারা থানা পুলিশের অভিযানে দেশের বিভিন্ন জেলা থেকে ২০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ জুন ২০২৬ তারিখে রাজধানীর বসুন্ধরা গেট এলাকা থেকে একটি টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রকে শনাক্ত করা হয়।

ভাটারা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ মণ্ডলের নেতৃত্বে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুমিল্লা, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রফিকুল, সোহাগ মিয়া, আশিক মিয়া, নুরুজ্জামান, সোহেল, শাহেদ, রাব্বি ও চক্রের আরও এক সদস্য।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া উদ্ধার করা মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করে ফেরত দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরচক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category