• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বসুন্ধরায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক, তদন্তে ভাটারা থানা পুলিশ

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ১২ নম্বর রোডের ৯৪ নম্বর বাড়িতে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাইজুল ইসলাম (প্রায় ৮০), যিনি নিজেকে যুক্তরাজ্যের (লন্ডন) প্রবাসী নাগরিক হিসেবে পরিচয় দেন, তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা থেকে কাজ দেওয়ার আশ্বাসে ঢাকায় আনা এক ১৭ বছর বয়সী তরুণীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান তাইজুল ইসলাম। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ও ভবনের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তাইজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন নারীর সঙ্গে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে আগে থেকেই অসন্তোষ ছিল বলেও তারা জানান। এছাড়া ভবনের নিরাপত্তাকর্মীদের কাছ থেকেও অনুরূপ অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তের ফ্ল্যাট থেকে নারীদের সঙ্গে আপত্তিকর অবস্থার কিছু ভিডিও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। এসব ভিডিও তদন্তের অংশ হিসেবে যাচাই-বাছাই করা হবে বলে জানা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আরও কোনো ভুক্তভোগী বা অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ।

অভিযুক্ত তাইজুল ইসলামের পরিবার-পরিজনের বেশিরভাগ সদস্য বিদেশে বসবাস করেন এবং তিনি বসুন্ধরা আবাসিক এলাকার নিজ ফ্ল্যাটে একাই থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category