নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৫ জুলাই ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ আলোচনা সভা শুরু হয়।
সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা বিএনপির পাশাপাশি রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
নেতারা নিজ নিজ জেলার সাংগঠনিক কার্যক্রম, সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় দলকে আরও ঐক্যবদ্ধ ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।