• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

রাজধানী ভাটারা থানাধীন শাওড়া বাজার ওলিপাড়া গলিতে মাদক ব্যবসার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

Reporter Name / ১৫৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক,

ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন শাওড়া বাজারের ওলিপাড়া গলিতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিন-রাত বিভিন্ন সময়ে গলির মধ্যে মাদক ব্যবসায়ীদের আনাগোনা থাকায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, রাত গভীর থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়েও গলির মাঝখানে দাঁড়িয়ে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করা হয়। এতে নারী, শিশু ও শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের আরও অভিযোগ, শাহাদাত, রাজু ও আলামিন নামে কয়েকজন ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের পেছনে আরও বড় একটি মাদকচক্র সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তারা। অভিযোগ অনুযায়ী, এসব ব্যক্তিরা এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন করে থাকে, ফলে অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

এলাকাবাসী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত অভিযান পরিচালনা করে প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category