নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শনিবার (১ আগস্ট ২০২৬) রাত পৌনে ৮টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সভাটি শুরু হয়।
সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম, সরকারের চলমান কর্মকাণ্ড এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভা শেষে গৃহীত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।