নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৫ আগস্ট ২০২৬: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তচিন্তার বিকাশে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরে রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
বুধবার (৫ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় সংসদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।