জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় সমাবেশ,
জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বক্তব্যে তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকারকে পতনের হুমকি দিয়ে ষড়যন্ত্রের রাজনীতি পরিচালনা করা গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশার পরিপন্থী। তিনি আরও বলেন, জাতীয় ঐক্য বিনষ্টের যেকোনো অপচেষ্টা ফ্যাসিবাদী শক্তিকে পুনরায় ষড়যন্ত্রের সুযোগ করে দিতে পারে। তাই গণতন্ত্র, রাষ্ট্র সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।