নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৫ আগস্ট ২০২৬: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত ও অংশগ্রহণকারী যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই শহিদ ও যোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এর আগে রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধনা ও আলোচনা সভায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।