নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) রাতে রাজধানীর ধানমন্ডিস্থ মাহবুব ভবনে এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এ সময় মরহুম রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের বর্ণাঢ্য কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।