নিজস্ব প্রতিবেদক
২য় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ডে ও ফেলোশিপ ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
শুক্রবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে দিনব্যাপী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত)।
অনুষ্ঠানে তিনি ২য় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। পরে তিনি সংশ্লিষ্ট ফাউন্ডেশনের হাতে সম্মাননা হিসেবে ‘রাষ্ট্রপতি ক্রেস্ট’ প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, কোর্সের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।