• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

১০ আগস্ট, সোমবার, সারা দেশের অন্যান্য জেলার ন্যায় বাংলাদেশ ডেন্টাল পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা পেশাগত সহযোগিতা ও হয়রানি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের সিভিল সার্জন প্রধান মো. মশিউর রহমানের কাছে একটি আবেদনপত্র প্রদান করেন।

 

আবেদনের প্রেক্ষিতে সিভিল সার্জন প্রধান মো. মশিউর রহমান ডেন্টাল ডিপ্লোমাধারীদের উদ্দেশে বলেন, “আপনারা সতর্কতার সঙ্গে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। আমি আপনাদের পাশে আছি। কোনো ধরনের অন্যায়ভাবে যাতে আপনারা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সহযোগিতা করা হবে।”

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ডেন্টাল পরিষদের ঢাকা বিভাগের অন্যতম সদস্য ডেন্টিস্ট মো. হাফিজুল ইসলাম তালুকদার।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার মহাসচিব ডেন্টিস্ট মো. আমির হামজা, ডেন্টিস্ট জাহাঙ্গীর হোসাইন, ডেন্টিস্ট আনোয়ার, ডেন্টিস্ট মোহাম্মদ আলী, ডেন্টিস্ট ইকবাল, ডেন্টিস্ট ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও ডেন্টাল ডিপ্লোমাধারীরা।

 

ডেন্টাল ডিপ্লোমাধারীরা জানান, পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, হয়রানি বন্ধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক সহযোগিতা নিশ্চিত করাই তাদের এ আবেদনের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category