যশোর প্রতিনিধি
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর-উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।
এ সময় যশোর জেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।