নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১১ আগস্ট ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি আইরিন খান।
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি আইরিন খানকে স্বাগত জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সচিবালয়, ঢাকা | ১১ আগস্ট ২০২৬