নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাংগঠনিক আলোচনা সভা শুরু হয়।
সভায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদারের ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে এ ধরনের সাংগঠনিক আলোচনা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।