নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।
সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ আমন্ত্রণ বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফর হলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনীতি, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে।