• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

জেএসএস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা।

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

 

চীফ রিপোর্টারঃ মোঃ রেজাউল ইসলাম লাকী

২৪/০৮/২০২৬ সোমবার বেলা ৩:৩০ মিনিটে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ২২/১ তোপখানা রোড পুরানা পল্টন দ্বিতীয় তলা কনফারেন্স হল রুমে, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। সভাটি সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকি। আলোচ্য বিষয় অনুযায়ী, সভার কার্যক্রম সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান, তিনি তার স্বাগত বক্তব্যে বিগত মাসিক মিটিং এর গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়া ও না হওয়ার ব্যাপার গুলো উত্থাপন করেন। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য দেয়ার জন্য অনুরোধ জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বিগত মাসিক মিটিং এর গৃহীত সিদ্ধান্ত গুলোর বিভিন্ন রকমের অসংগতি তুলে ধরেন। তারই ধারাবাহিকতায় সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধির জন্য, সর্বসম্মতিক্রমে বর্তমান মহাসচিব মোঃ শোয়েব রহমান কে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দিয়ে, পদোন্নতির মাধ্যমে ভাইস চেয়ারম্যান পদে স্থানান্তর করা হয়। এবং নির্বাহী পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে স্থায়ী পরিষদের সদস্য, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, ঈশিতা হাসান কে মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আবুল কেরামত জুনায়েদ কে যুগ্ম মহাসচিব, মোঃ জাহিদুল ইসলামকে শিক্ষা বিষয়ক সম্পাদক এবং আব্দুল কুদ্দুস ঢালী কে আহ্বায়ক ও মোঃ দুলাল হোসেন কে সদস্য সচিব করে ৫ সদস্যের মুন্সীগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক কমিটি, এক মাসের জন্য অনুমোদন দেয়া হয় । উক্ত মিটিংয়ে আরো সিদ্ধান্ত হয় যে আগামী ১২/০৯/২০২৬ তারিখ কেন্দ্রীয় কমিটির নতুন কার্যালয় উদ্বোধন করা হবে। এ সময়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. মোঃ আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, এইচ এম দুলাল, সৈয়দ ওমর ফারুক, আশরাফুল ইসলাম রঞ্জু, ঈশিতা হাসান,যুগ্ম মহাসচিব শওকত আলী, হাসান আলী, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন, ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরাফাত ইয়াসিন, সহ দপ্তর সম্পাদক মোঃ ছায়েদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক গোলাম রাব্বানী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, সহ প্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল হক সিকদার, নির্বাহী সদস্য ইয়াসিন মোঃ তুহিন, সদস্য হারুন মাহমুদ ববি, শাকিল আল ফারুকী, ফাতেমা আক্তার, নাজিয়া আলম বর্ষা, বাঞ্ছারামপুর উপজেলার সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান, ঢাকা বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক সাকিন ফারুকী, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি ফাতেমা আক্তার সহ ঢাকা বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগ থেকে আগত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category