• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Headline
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক এপিএস হলেন ছাত্রনেতা মোঃ সাজেদ আহমেদ

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১১ আসনের বিএনপি নেতা ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রনেতা মোঃ সাজেদ আহমেদ।

সম্প্রতি তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ছাত্রনেতা মোঃ সাজেদ আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সমন্বয় এবং সহযোগিতার দায়িত্ব পালন করবেন।

ঢাকা-১১ আসনের বিএনপি নেতা ড. এম এ কাইয়ুমকে স্থানীয় নেতাকর্মীদের কাছে মাটি ও মানুষের নেতা হিসেবে উল্লেখ করা হয়। তার সঙ্গে রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ পাওয়ায় মোঃ সাজেদ আহমেদের নতুন দায়িত্বটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, নতুন দায়িত্ব পাওয়ার পর ছাত্রনেতা মোঃ সাজেদ আহমেদ দলের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নতুন দায়িত্বে মোঃ সাজেদ আহমেদ ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category