• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

উপসচিব থেকে ২৭ জনকে উপপরিচালক পদে নিয়োগ  

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বিসিএস(প্রশাসন)ক্যাডারের ২৭ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে‘উপপরিচালক ,স্থানীয় সরকার’পদে পদায়ন করা হয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো:গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে,পদায়ন করা কর্মকর্তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগের অধীনে ন্যস্ত থাকবে। আগামী ৩শে সেপ্টেম্বরের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

 

নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ওই দিন বিকেলে বর্তমান কর্মস্থল থেকেই তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা‘স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।যেসব কর্মকর্তাকে যেসব জেলায় পদায়ন প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক তামিম আল ইয়ামীনকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক(স্থানীয় সরকার)পদে পদায়ন করা হয়েছে।

 

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামকে টাঙ্গাইলে,মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো: আব্দুল কাদেরকে ঝিনাইদহে এবং মুন্সিগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে সাতক্ষীরায় পদায়ন করা হয়েছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১)সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলামকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক (স্থানীয় সরকার)করা হয়েছে।গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারকে জয়পুরহাটে এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক পুষ্পেন্দু দেবকে পাবনায় পদায়ন করা হয়েছে।পরিকল্পনা কমিশনে সংযুক্ত উপসচিব মিজ মাহমুদা সুলতানাকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিস,সিলেটের চার্জ অফিসার মিজ সোনিয়া সুলতানাকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

 

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাকিব হাসান তরফদারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক(স্থানীয় সরকার)পদে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে মোট ২৭ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তার বদলি ও পদায়নের কথা উল্লেখ রয়েছে।

মাঠ প্রশাসনে বড় রদবদল একযোগে ২৭ জন উপসচিবকে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক(স্থানীয় সরকার)পদে পদায়নের ফলে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল হলো।

 

নতুন কর্মস্থলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সমন্বয়, প্রশাসনিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে এসব কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।৩ই সেপ্টেম্বরের মধ্যে যোগদানের বাধ্যবাধকতা এবং যোগদান না করলে স্ট্যান্ড রিলিজের নির্দেশনার কারণে নতুন পদায়নে কঠোর সময়সীমাও বেঁধে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category