নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। প্রতিষ্ঠার পর দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, দলের সংগ্রাম, ত্যাগ ও অর্জন নিয়ে আলোচনা সভায় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়। চলতি বছর দলটির প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ হয়েছে।