• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি সংসদীয় কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থাপনার প্রসার ঘটবে।

এ লক্ষ্যে আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার জাতীয় সংসদ সচিবালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। এ সময় কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

পরে জাতীয় সংসদের শপথকক্ষে এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত ‘জনসংখ্যা বোনাস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আইসিপিডি (ICPD) প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি এবং ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি মিজ ক্যাথেরিন ব্রিন ক্যামকং।

কর্মশালায় জনসংখ্যাগত পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আইসিপিডি প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি কার্যকর, স্বচ্ছ ও পেপারবিহীন সংসদীয় ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category