• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিররুল কুরআন’ গ্রন্থের পাঠ উন্মোচন উপলক্ষে আলোচনা সভা

Reporter Name / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সুফি সেন্টার প্রকাশিত খাজা ওসমান ফারুকী রচিত ‘সিররুল কুরআন (ভূমিকা পর্ব)’ গ্রন্থের পাঠ উন্মোচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর এশিয়া হোটেলে ‘সিররুল কুরআন: খাজা ওসমান ফারুকীর কোরআন ভাবনা ও সুফি তাফসিরের বহুমাত্রিক দিগন্ত’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে পবিত্র কোরআনের ভাবার্থ, আধ্যাত্মিক উপলব্ধি এবং সুফি তাফসিরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি খাজা ওসমান ফারুকীর কোরআন ভাবনা এবং তাঁর রচিত ‘সিররুল কুরআন (ভূমিকা পর্ব)’ গ্রন্থের বিষয়বস্তু, দর্শন ও তাৎপর্য তুলে ধরা হবে।

আলোচনা সভায় লেখক, গবেষক, সুফি-সাধক, ইসলামি চিন্তাবিদ, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকদের আশা, এ আলোচনা সভার মধ্য দিয়ে কোরআনের আধ্যাত্মিক তাৎপর্য এবং সুফি তাফসিরের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে পাঠক ও গবেষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category