নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা-১৭ আসনের অন্তর্গত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরের কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়ক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।