নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
দেশব্যাপী এই অভিযানের মাধ্যমে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।