• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
উল্টো পথে বাইক চালানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, দম্পতির ৭ দিনের কারাদণ্ড রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

উল্টো পথে বাইক চালানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, দম্পতির ৭ দিনের কারাদণ্ড

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: উল্টো পথে মোটরসাইকেল চালানোর অভিযোগে এক লেডি বাইকার ও তার স্বামীর মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশ। এ সময় ওই নারী পুলিশের সঙ্গে অসদাচরণ, গালাগাল, ধাক্কাধাক্কি ও হুমকি দেওয়ার পাশাপাশি একপর্যায়ে পুলিশের হাত থেকে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, লেডি বাইকার হিসেবে পরিচিত সুমাইয়া তার স্বামীকে সঙ্গে নিয়ে উল্টো পথে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় দায়িত্ব পালনরত সার্জেন্ট অফিসাররা তাদের মোটরসাইকেল থামিয়ে দেন। এতে সুমাইয়া পুলিশের ওপর চড়াও হন এবং দায়িত্ব পালনরত কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, তিনি পুলিশ সদস্যদের গালাগাল ও ধাক্কা দেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে উল্লেখ করে পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।

তবে দায়িত্ব পালনরত সার্জেন্ট কর্মকর্তারা পরিস্থিতি শান্তভাবে নিয়ন্ত্রণে রাখেন। পরে বিষয়টি মোবাইল কোর্টের নজরে আনা হয়।

মোবাইল কোর্টে ঘটনাটি শুনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ও তার স্বামীকে সাত দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। অনেকেই বলছেন, সামাজিক পরিচয় বা অনুসারীর সংখ্যা নয়—আইন সবার জন্য সমান এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category