• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

গুগলের সদর দফতর পরিদর্শন বাংলাদেশি প্রতিনিধিদলের শিক্ষা আধুনিকায়ন ও এআই ব্যবহারে সহযোগিতা নিয়ে আলোচনা

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে গুগলের সদর দফতর পরিদর্শন করেছে। এ সময় গুগলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল দক্ষতা, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এ সফর অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা হোসাইন রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবালও বৈঠকে অংশ নেন।

গুগলের পক্ষে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেন গুগল ফর এডুকেশনের স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট দিব্যা জানি। এ সময় গুগলের কর্মকর্তাদের মধ্যে মারা রিতুচ্চি, আবু সালেহ, গ্রেস কেলি ও মারিয়া তুবিওসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিশেষ গুরুত্ব পায় গুগল ফর এডুকেশন প্ল্যাটফর্ম এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার বিষয়টি।

আলোচনায় শিক্ষকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নয়ন এবং শিক্ষা খাতে ডিজিটাল প্রযুক্তির কার্যকর প্রয়োগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি এআই ও অন্যান্য আধুনিক প্রযুক্তি দায়িত্বশীলভাবে ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

প্রতিনিধিদলের গুগল সদর দফতর পরিদর্শন ও বৈঠককে বাংলাদেশ-গুগল প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category