ফেনী প্রতিনিধি:
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেলে ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উদ্দেশে বক্তব্য দেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।