• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে উত্তর বাড্ডা, ভাটারা, বাড্ডা ও রামপুরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিষয়ে জনগণকে সচেতন করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজধানীর উত্তর বাড্ডা, ভাটারা, বাড্ডা ও রামপুরা এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

নাসির উদ্দিন পলাশের নেতৃত্বে এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এলাকার বিভিন্ন অলিগলি, দোকানপাট ও বাজারে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। এ সময় তাঁরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং দেশের বর্তমান পরিস্থিতি, ষড়যন্ত্র ও অপপ্রচার সম্পর্কে জনগণকে সচেতন করার চেষ্টা করেন।

প্রচারণাকালে নেতাকর্মীরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন কথা ও মতামত শোনেন।

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য পৌঁছে দেওয়া এবং জনগণের সঙ্গে দলের নেতাকর্মীদের যোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রচারণা চালান এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের বক্তব্য তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category