নিজস্ব প্রতিবেদক ঢাকা
জাপানের নাগোয়া শহরে অবস্থিত টয়োটা মোটর করপোরেশনের মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) তিনি কারখানাটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং গাড়ি সংযোজনের (অ্যাসেম্বলি) প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা (Masahiko Moeda), টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা (Shigeru Harada) এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিনিচিরো ওতসুকাসহ (Shinichiro Otsuka) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা প্রধানমন্ত্রীকে কারখানার উৎপাদন ও গাড়ি সংযোজন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সফরসংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
জাপান সফরের অংশ হিসেবে টয়োটার এই আধুনিক উৎপাদনকেন্দ্র পরিদর্শন বাংলাদেশের শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সম্ভাবনা অনুধাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।