নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে উপনির্বাচনে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন (মহিলা-২৩)-এর সংসদ সদস্য এলিজা জামান শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত দুই সংসদ সদস্য প্রচলিত রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।