নিজস্ব প্রতিবেদক
বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবিদাওয়া নেই। অথচ একটি মহল পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে চলমান বিশৃঙ্খলা ও সহিংসতার সঙ্গে সাধারণ কোনো শ্রমিক জড়িত নন। বরং কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি শ্রমিক আন্দোলনের নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত হামলা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একটি মহল চক্রান্ত করে গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ত না করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা জরুরি।
তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী