নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত কর্মসূচিতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) তিনি পথসভায় উপস্থিত হয়ে সমবেত জনতার সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান।
পরে তিনি বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন।