• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, এমপির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি হাসপাতালে উপস্থিত হয়ে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এর আগে রোববার বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরবর্তীতে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

হাসপাতালে উপস্থিত হয়ে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তাঁর রক্তনালিতে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।

বীর মুক্তিযোদ্ধা স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category