• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফে সাংবাদিক আলমগীর আকাশের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থা চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম নিন্দা 

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে সাংবাদিক আলমগীর আকাশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম ও মহাসচিব ঈশিতা হাসান।

এক যৌথ প্রতিবাদে তাঁরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হামলা, হুমকি কিংবা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম ও মহাসচিব ঈশিতা হাসান প্রশাসনের প্রতি সাংবাদিক আলমগীর আকাশের ওপর হামলার ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

একই সঙ্গে তাঁরা আহত সাংবাদিকের নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category