নিজস্ব প্রতিবেদক:
প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন।
এ প্রতিযোগিতার আয়োজন করেছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। দেশের শিক্ষার্থীদের মধ্যে বিমান চলাচল, অ্যারোস্পেস প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।