রংপুর জেলা প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়
হারাগাছ থানা পুলিশ পৃথক অভিযানে ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
১৩/০৬/২০২৬ খ্রিঃ বিকাল আনুমানিক ১৫:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ থানাধীন হারাগাছ দর্জিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ নিম্নোক্ত আসামিদের গ্রেফতার করা হয়—
১। মোঃ আমিনুল ইসলাম (৩৫)
পিতা: মোঃ রফিকুল ইসলাম
ঠিকানা: সাহেবগঞ্জ চিলমন রোড, থানা-হারাগাছ মহানগর।
২। মোঃ শাহিন (৫০)
পিতা: মৃত মতিউর রহমান
ঠিকানা: সাহেবগঞ্জ চিলমন রোড, থানা-হারাগাছ মহানগর।
অপর ঘটনায়
১৪/০৬/২০২৬ খ্রিঃ রাত ০০:৩০ ঘটিকায় হারাগাছ থানাধীন মেনাজ বাজার চর চতুরা এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেন্সিডিলসহ নিম্নোক্ত আসামিকে গ্রেফতার করা হয়—
১। মোঃ রাশেদুল ইসলাম (৩৭)
পিতা: আব্দুল হালিম
মাতা: মোছাঃ ওবি বেগম
ঠিকানা: মেনাজ বাজার চর চতুরা, থানা-হারাগাছ মহানগর, রংপুর।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত নিরাপদ মহানগর গড়তে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।