লালমনিরহাট প্রতিনিধি
সম্প্রতি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকায় শিশু নন্দিনী রায়ের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ জুন) বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় নিহত নন্দিনী রায়ের বাড়ি পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ নন্দিনী রায়ের হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা নিহত শিশুর পরিবারের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন।
উল্লেখ্য, আদিতমারী উপজেলার ফলিমারী এলাকায় শিশু নন্দিনী রায়ের হত্যাকাণ্ডের ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে