• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয় মদসহ পরশুরাম ক্লিনিকের অ্যাম্বুলেন্স জব্দ, আটক ২

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

ফেনী প্রতিনিধি

 

 

ফেনী-পরশুরাম সড়কের শ্রীভাঙ্গা ব্রিজ এলাকা থেকে ভারতীয় মাদকদ্রব্য বহনের অভিযোগে একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে পরশুরাম থানা পুলিশ। এ সময় চালকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ কার্টন ভারতীয় মাদকদ্রব্য অ্যাম্বুলেন্সযোগে ফেনীতে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে ফেনী-পরশুরাম সড়কের শ্রীভাঙ্গা ব্রিজের ওপর থেকে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। তল্লাশিকালে গাড়িটির ভেতর থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

 

বর্তমানে আটক দুই ব্যক্তি পরশুরাম থানা পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে তাদের ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী সিন্ডিকেট তদবির চালাচ্ছে বলে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চোরাকারবারি চক্র মাইক্রোবাস, হাইস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও সিএনজিযোগে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক পাচার করে আসছে।

 

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category