• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের চকরিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ বিতরণ

Reporter Name / ১২৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার, ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার): কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি চকরিয়ার কুমারীছড়া এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি এবং জরুরি প্রয়োজন সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বন্যাদুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্তদের পাশে থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

স্থানীয়রা এ সময় তাদের দুর্দশার কথা তুলে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category