নিজস্ব প্রতিবেদক ঢাকা
ঢাকা: জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO) এবং দ্য জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (JBCCEC) যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ–জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগে মূল বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রধান কার্যালয়ে এ ফোরাম ডায়ালগ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি এবং পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফোরাম ডায়ালগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ–জাপান অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্ব পায়।
উল্লেখ্য, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।