• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত : আহত ১

Reporter Name / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে পলাশবাড়ী উপজেলার বুড়িরঘর এলাকায় বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এসময় শাপলা বেগম (৩০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হন। নিহত ফেরদৌস মিয়া সাদুল্যাপুর উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামের আলতাফ হেসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক পলাশবাড়ি থেকে গাইবান্ধায় যাওয়ার সময় ঢাকা থেকে আসা “অরিন ট্রাভেলস” নামের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক ফেরদৌস মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় ইজিবাইকের যাত্রী শাপলা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category