• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কামারপাড়া গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার: ৫২ সদস্যের নতুন কমিটিসাঘাটায় গঠন

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের কামারপাড়া গ্রামকে সম্পূর্ণ মাদকমুক্ত ও সামাজিক অপরাধমুক্ত করার জোরালো অঙ্গীকার নিয়ে একটি নতুন মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।

১২ জুন শুক্রবার বাদ জুম্মা কামারপাড়া বাজারের পাশে স্থানীয় সামাজিক সংগঠন ‘কামারপাড়া হিলফুল ফুজুল’-এর উদ্যোগে এবং এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে ৫২ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কমিটি গঠন করা হয়।

​নবগঠিত এই মাদকবিরোধী কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং গ্রামে শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কামারপাড়া হিলফুল ফুজুল সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গ্রামে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

​সভা শেষে সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দকে প্রধান করে ৫২ সদস্যের এই মাদকবিরোধী কমিটি ঘোষণা করা হয়।

​কমিটির নেতৃবৃন্দ জানান, কামারপাড়া গ্রাম থেকে মাদক কারবারি ও মাদকসেবীদের নির্মূল করতে এই কমিটি স্থানীয় প্রশাসনের পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে। কোনো অবস্থাতেই মাদকের সাথে আপস করা হবে না বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​গ্রামবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, অভিজ্ঞ রোস্তম আলী আকন্দের নেতৃত্বে এই কমিটি কামারপাড়া গ্রামকে একটি আদর্শ ও মাদকমুক্ত গ্রাম হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category