• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাগলনাইয়া মানারাত হাসপাতালে টনসিল অপারেশনে, গৃহবধূর মৃ-ত্যু

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

জেলা প্রতিনিধ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মানারাত হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে মনিকা আক্তার তিশা নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার সুষ্ঠু তদন্তে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

স্বজনদের ভাষ্যমতে, বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টার দিকে মনিকা আক্তার তিশাকে ছাগলনাইয়ার মানারাত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. আশিক এলাহী তাকে জরুরি ভিত্তিতে টনসিল অপারেশনের পরামর্শ দেন। অপারেশনের জন্য প্রায় ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয় বলেও দাবি করেন তারা।

 

অভিযোগ রয়েছে, রাত সাড়ে ৮ টার দিকে অপারেশনের পূর্বে একটি ইনজেকশন প্রয়োগের পর হঠাৎ করে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তাকে দ্রুত ফেনীর স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

 

স্বজনদের দাবি, স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে ভর্তির পূর্বেই সেখানে দায়িত্বরত চিকিৎসকরা রোগীকে পরীক্ষা করে জানান, তিনি অপারেশনের পূর্বে ইনজেকশন দেওয়ার পরেই মৃত্যুবরণ করেছেন।

 

ঘটনার খবর পেয়ে শুক্রবার (১২ জুন) হাসপাতালটি পরিদর্শন করেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের। তিনি জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) পাঁচ দিনের জন্য সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

 

ডা. আবু তাহের বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে, ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category