• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) লায়লা আখতার জাহান।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব ও ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃগোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, দাউদকান্দি ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মালেক মোহাম্মদ সাইফুল্লাহ, জেলা শিক্ষা অফিস রাজশাহীর সহকারী প্রোগ্রামার রুইয়া কাশেম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম.এ. মতিন, দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রব, তেবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান এবং হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব।

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রদর্শনী ঘুরে দেখে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের সৃজনশীল চিন্তাকে বাস্তবমুখী কাজে রূপ দেওয়ার আহ্বান জানান।

 

বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আরও বেশি আগ্রহী হতে হবে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার মাধ্যমে স্মার্ট ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

 

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category