• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক এবং মাস্টাররোলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে রাজশাহী নগরীর নাইস কনভেনশন সেন্টারে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, রাজশাহী বিভাগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

সমাবেশে রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দৈনিক মজুরি ও মাস্টাররোলে কর্মরত শ্রমিক-কর্মচারী এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এসব কর্মচারীর চাকরির কোনো স্থায়িত্ব নেই। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।

 

বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান বাদল প্রধান অতিথির বক্তব্যে বলেন, দৈনিক মজুরি ও মাস্টাররোল কর্মচারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বছরের পর বছর কাজ করেও তারা স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত। আউটসোর্সিংয়ের মাধ্যমে তাদের অন্য ব্যবস্থাপনায় হস্তান্তর করা হলে চাকরির নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। তাই অবিলম্বে আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ করে কর্মরতদের স্ব-স্ব প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে।

 

রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান। তিনি বলেন, অনেক শ্রমিক-কর্মচারী দীর্ঘদিন অস্থায়ীভাবে কাজ করতে করতে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অতিক্রম করেছেন। তাদের ক্ষেত্রে বয়স শিথিল করে স্থায়ী করার উদ্যোগ গ্রহণ করতে হবে। নীতিমালার আড়ালে কর্মচারীদের চাকরি আরও অনিশ্চিত করার কোনো উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

 

সমাবেশে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—আউটসোর্সিং ব্যবস্থা বন্ধ, ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিল এবং বয়স শিথিল করে কর্মরতদের স্থায়ীকরণ বা আত্তীকরণ; বর্তমান জীবনযাত্রার ব্যয় ও বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পুনর্নির্ধারণ এবং প্রতিবছর ন্যূনতম ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি; শ্রম আইন অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ওভারটাইম, চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ভাতা, শিক্ষা ভাতা, ঝুঁকি ভাতা ও রেশন সুবিধা চালু করা; নারী কর্মচারীদের জন্য ১৮০ দিনের সবেতন মাতৃত্বকালীন ছুটি এবং সাপ্তাহিক ও বাৎসরিক ছুটির নিশ্চয়তা; যথাযথ তদন্ত ও আইনগত প্রক্রিয়া ছাড়া চাকরিচ্যুতি বন্ধ এবং পূর্বে চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহাল; ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার নিশ্চিত করে সব কর্মচারীকে শ্রম আইনের পূর্ণাঙ্গ সুরক্ষার আওতায় আনা।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম শিশির, আশিকুর রহমান রাসেল, সাইফুল ইসলাম, তাহেরা আক্তার শান্তি, সাথী আক্তার, রফিকুল ইসলাম রফিক, মনিরুজ্জামান পিয়াস, ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক আব্দুর রাসেল, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফৈরদাউস আহমেদ ও সাইদুর রহমান, ঢাকা বিভাগের সদস্য সোহাগ রানা ও সুমন মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category