• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎নোয়াখালীতে অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় বিনষ্ট হচ্ছে ফসলি জমি ও ফলদ গাছ

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

‎নোয়াখালী সদর উপজেলার ১নং চর মটুয়া ইউনিয়নের রাজাকার মোড় সংলগ্ন এলাকায় একটি ইটভাটার কালো ধোঁয়া ও পরিবেশ দূষণের কারণে ফসলি জমি, হোগলা পাতা, ফলদ গাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

‎স্থানীয়দের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলুর ভাই নান্নু মিয়ার মালিকানাধীন ইটভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। ভাটার চিমনি থেকে নির্গত ঘন কালো ধোঁয়ার কারণে আশপাশের কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে এবং বিভিন্ন ফলদ ও বনজ গাছ ধীরে ধীরে শুকিয়ে মারা যাচ্ছে।

‎এলাকাবাসী জানান, একাধিকবার প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান চালিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিলেও অজ্ঞাত কারণে পুনরায় ভাটাটি চালু হয়ে যায়। ফলে পরিবেশ ও কৃষিজমির ওপর ক্ষতিকর প্রভাব অব্যাহত রয়েছে।

‎তাদের দাবি, ইটভাটায় মাটি সরবরাহের জন্য আশপাশের উর্বর কৃষিজমি থেকে নির্বিচারে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে এবং ভবিষ্যতে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়তে পারে।

‎স্থানীয়রা আরও বলেন, ইটভাটার ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category