• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন সাবেক যুবদল নেতা, ভিডিও ভাইরাল

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নোয়াখালী জেলা প্রতিনিধ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযুক্ত মো. সফিক (৩৮) স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন সফিকের মাছের খামারে কাজ করলেও কয়েক মাসের বকেয়া মজুরি পাননি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধের জেরে শনিবার সকালে সফিক ওই নারীকে প্রকাশ্যে মারধর করেন। এ সময় উপস্থিত কেউ কেউ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category