• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যে বাজেটে ট্যাক্স কমানো হয় এবং মদের দাম বাড়ানোর বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ৬৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে বাজেটে সাধারণ মানুষের স্বার্থে কর কমানো হয় এবং ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ হয় না। তিনি অভিযোগ করেন, বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করতে এবং দেশে অস্থিরতা সৃষ্টি করতে প্রস্তাবিত বাজেটের সমালোচনা করছে।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা যায়। কিন্তু এবার সরকার ৬০টি পণ্যের ওপর থেকে কর কমিয়েছে বা প্রত্যাহার করেছে। মানুষের জন্য ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে। যে বাজেটে ট্যাক্স কমানো হয়, মদের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের ভালো লাগে না।”

তিনি আরও বলেন, বিরোধী দলের উদ্দেশ্য জনগণের কল্যাণ নয়; বরং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা এবং দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করা। সরকার জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো ও অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category